শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ভিক্ষুককে পিটিয়ে হত্যার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

0Shares

কুমারখালী প্রতিনিধি।

কুমারখালী সদকী ইউনিয়নে গোপালপুর নন্দীগ্রামে এক ভিক্ষুককে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে।
মৃত খবির মল্লিকের পুত্র আবুহার মল্লিক (৮০) কে জমি সংক্রান্ত বিরোধের কারণেই পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে দরবেশ পুর গ্ৰামের সামছুদ্দিন প্রামানিক ছেলে সোহেল প্রামানিক( ৩৫) ও কামাল প্রামানিক পিতা- মৃত আলফা প্রামানিক সাং- সদকী এদের বিরুদ্ধে।
আবু আহাদ মল্লিকের জামাই সেলিম হোসেন জানান, আমার শশুর কে গত (১২) এপ্রিল দুপুরে বাড়ির মধ্যে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে সোহেল ও কামাল। এই সময় আমার শশুর আবুহার নিষেধ করলে সোহেল ও কামাল বেধরম মারপিট করে আহত করে। এই সময় কামাল আমার শশুর কে পেটে লাথি মারলে মাটিতে পড়ে যায়। এর পর কুমারখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় (১৫) এপ্রিল বৃহস্পতিবার সকালে মারা যায়।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল আবুহার মল্লিক নিজে বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।
এই বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, সদকী নন্দীগ্রামে জমি সংক্রান্ত বিরোধের কারণে মারধরের ঘটনায় আবুহার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg