শিরোনাম
বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসের মারা গেছেন

স্টাফ রিপোর্টার / ৪৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

0Shares

সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই প্রয়াত শেখ আবু নাসেরের সহধর্মিনী রাজিয়া নাসের। তিনি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী।

বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, “স্বাধীনতা ও দেশবিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ নাসেরকেও নৃশংসভাবে হত্যার পর তার পরিবারকে যে চরম নিরাপত্তাহীনতা, হয়রানি ও উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাতে হয়, সেই স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

“প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে দেশে ফেরার পর সব সময় মায়ের ভালোবাসা দিয়ে তিনি পাশে থেকে আমাকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন।”

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন রাজিয়া নাসের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাধ্যর্ক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে গত ৫ নভেম্বর রাজিয়া নাসেরকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার জোহরের পর বনানী কবরস্থানে জানাজার পর তাকে দাফন করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg