শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ এজেন্টের বিরুদ্ধে

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওরে মোবাইল ফোন ঠিক করে দেওয়ার কথা বলে করোনা মহামারিতে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের টাকা সুবিধাভোগীর অজান্তে অনলাইন ব্যাংকিং বিকাশ থেকে টাকা তুলে সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বিকাশ এজেন্টের বিরুদ্ধে। এ নিয়ে গত বৃহস্পতিবার ঘিওর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ আঞ্জু মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নালী ইউনিয়নের বাঠইমুড়ি গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে মোঃ আঞ্জু মিয়া গতবছরের শেষের দিকে তার বিকাশ একাউন্টে প্রধানমন্ত্রীর অনুদানের ২৫০০ টাকা পায়। সেই টাকার বিষয়ে খোঁজখবর নিতে বাঠইমুড়ি বাজারের ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন ও মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে গেলে তারা বলে মোবাইলে টাকা আসে নাই। সেসময় মোবাইল ঠিক করার কথা বলে ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী ওই দুইভাই আঞ্জু মিয়ার বিকাশ একাউন্ট থেকে ২৫০০ টাকা ক্যাশ আউট করে নেয়। পরে অন্য একজনকে মোবাইলে টাকা আসছে কিনা দেখালে সে এসএমএস দেখে জানায়, টাকা এসেছিলো। সেই টাকা তুলে নেয়া হয়েছে। টাকা তুলে নেয়ার বিষয়ে ভাই ভাই স্টোরে গিয়ে কথা বললে মোঃ আলমগীর হোসেন ও মোঃ জাহাঙ্গীর হোসেন বলে আপনাকে টাকা দিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আঞ্জু মিয়া গতবছর আমার দোকান থেকে বিকাশের টাকা ক্যাশ আউট করেছিল। আমি তার টাকা তখনই দিয়ে দিয়েছি। সে শত্রুতা করে আমাদের নামে অভিযোগ করেছে।
নিয়ম অনুযায়ী গ্রাহকের মোবাইল নাম্বার, লেনদেনের পরিমাণ ও গ্রাহকের স্বাক্ষর সংরক্ষণ করার কথা থাকলেও তারা সেটি দেখাতে পারেননি।
অভিযোগের বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, বিকাশের টাকা মেরে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য একজন অফিসারকে দ্বায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg