শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

পাটুরিয়া–দৌলতদিয়া রুটে জুয়ার ফাঁদ: তিনজন গ্রেপ্তার     

স্টাফ রিপোর্টার / ১২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:রাজবাড়ীর গোয়ালন্দে ছদ্দবেশে অভিযান চালিয়ে ফেরি থেকে পেশাদার জুয়াড়ি চক্রের তিন সদস্যকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

২৭ নভেম্বর, বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

আটক ব্যক্তিরা হলেন মো. বাবু ফকির (৩২), মো. হাসান মন্ডল (৫০) ও তারা ফকির (৩০)। তারা তিনজনই গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।

ত্রিনাথ সাহা জানান, বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লুঙ্গি ও সিভিল পোশাকে ছদ্দবেশ ধারণ করে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ৭ নম্বর ফেরিঘাটে অবস্থান নেন তারা। পরে শাহ মখদুম ফেরিতে অভিযান চালিয়ে জুয়ার সামগ্রীসহ তিনজনকে আটক করা হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই নৌরুটে একটি চক্র যাত্রীদের জুয়ার ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতেই বিশেষ কৌশলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। অটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg