শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পাংশায় সাবেক রেলপথ মন্ত্রীর নির্দেশে লিফলেট বিতরণ, গ্রেপ্তার ৩ যুবলীগ কর্মী

Lutfor Rahman / ৩৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ পিচ লিফলেট ১০ টি বাশের লাঠি উদ্ধার করা হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

এর আগে শনিবার ভোর ৪ টা ৩০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৌশালা বাস স্ট্যান্ডের পাশে বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পাংশা পৌরসভার চাঁদপুর এলাকার মৃত রহমত আলী শেখ এর ছেলে মো: নয়ন শেখ (৪০), নিশ্চিন্তপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো: নাজমুল হোসাইন (৩৪) ও নারায়নপুর এলাকার মো: নজরুল কাজীর ছেলে মো: রবিউল ইসলাম বাবু (৩৮)।

পুলিশ জানায়, ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৌশালা বাসস্ট্যান্ড এলাকায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা যানবাহন চলাচলের বাধা সৃষ্টি করে সরকার বিরোধী আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশের একটি টহল টিম গিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৫/২০ জন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ৩০ পিচ লিফলেট ১০ টি বাশের লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় মো: জিল্লুল হাকিম (সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি), তার ছেলে মিতুল হাকিম (জেলা আওয়ামীলীগের সদস্য), খন্দকার সাইফুল ইসলাম বুড়ো (পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি) ও আয়নাল সরদার (অতুল) এর নির্দেশে তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করছিলো।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, যানবাহন চলাচলের বাধা সৃষ্টি করে সরকার বিরোধী আওয়ামী লীগের লিফলেট বিতরণের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg