শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

পাংশায় মা ইলিশ রক্ষার্থে অভিযানে নৌকা ও কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার / ৭৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

0Shares

পাংশা উপজেলার নির্বাহী অফিসার ও পুলিশের অভিযানে ইলিশ মাছ ধরার অবৈধ কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

হাবাসপুর খেঁয়া ঘাটের পাস থেকে নৌকাটি মাছ ধরা অবস্থায় জব্দ করা হয়। আটক করা নৌকাটির মাঝিকে আটক করা যায় নি। নির্বাহী অফিসার ও পুলিশদের দেখে নৌকার মাঝি জাল ও নৌকা রেখে পালিয়ে যায়। পরে নৌকাটি জব্দ করে ফুটা করে দেয়া হয় ও জাল পুড়িয়ে দেয়া হয়। মোট ১৬০০০ টাকার জাল পুড়ানো হয়। নৌকাটি থেকে দুইটি বাটন ফোন সিমসহ ও নগত ১৬০০ টাকা জব্দ করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন, আমরা বিকাল ৪ টার সময় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার্থে অভিযান চালাই। নদীতে তেমন কোনো নৌকা দেখতে পাইনি। ১টি নৌকা ছিল তাও সেটা পাবনা জেলার নৌকা, সেটাই আমরা জব্দ করেছি। তিনি আরো বলেন মা ইলিশ রক্ষার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আলামীন হোসেন শাকির
পাংশা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg