শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. মেহেদী হাসান মিঠু (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে ডিবি পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান মিঠু কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া কাঠেরপুল এলাকার শরিফুল ইসলাম বাবুর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে ঢাকা মেট্রো-ব-১১-৩৭০৭ নম্বরের পদ্মা গড়াই পরিবহনে তল্লাশি চালানোর সময় মেহেদী হাসান মিঠুর কাছে থাকা একটি বাজারের ব্যাগে বিশেষ কায়দায় টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা  উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg