শিরোনাম
কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান

পাংশায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার / ৫১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি॥

রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাসের ধাক্কায় অমিত কুমার ভোলা(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার সকাল দশটার দিকে পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাস স্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানায়,রাজবাড়ী থেকে আসা অমিত কুমার পাংশা সুগন্ধা ফিলিং স্টেশনে তেল নিতে যাচ্ছিলো। এমন সময় তার পেছনে থাকা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত হোসেন জানায়, আহত অমিত কুমার ভোলা চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে। তবে চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg