শিরোনাম
পাংশায় সচল পাইপগান ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার পাংশায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোন্তাজ গ্রেপ্তার রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের সময় ভ্যান জব্দ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা কালুখালী ইউএনও কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা বদলি দৌলতদিয়ায় ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ, পরিদর্শনে ইউএনও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত, নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইয়ামিন হোসেন (১৯) ও রতন রাজবংশী (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ১টা ৫৫ মিনিটের দিকে পাংশা থানাধীন কলিমহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়ামিন হোসেন পাংশা উপজেলার পিড়ালীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং রতন রাজবংশী হোসেনডাঙ্গা গ্রামের নিরঞ্জন রাজবংশীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ কে এম রফিক উদ্দিন পান্না মিয়ার লিচুবাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে কলিমহর ইউনিয়ন ও আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পাংশা থানার এসআই (নিরস্ত্র) মো. মিনহাজ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ইয়ামিন ও রতনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি জিআই পাইপ, সাইকেলের ফ্রি দিয়ে তৈরি একটি চাইনিজ কুড়াল, দুটি লোহার রড, একটি হকিস্টিক এবং ২০ ইঞ্চি লম্বা সাদা নাইলনের রশি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাংশা থানার এসআই মো. মিনহাজ উদ্দিন বাদী হয়ে ৮ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামিকে পুলিশ হেফাজতে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg