শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

পদ্মা নদীতে পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান নিয়ে তলিয়ে যাওয়া ফেরি আমানত শাহকে তোলা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ পদ্মা নদী থেকে তোলা হয়েছে বলে বিআইডব্লিউটিএর প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, বিআইডব্লিউটিএ ও বেসরকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ যৌথভাবে পাটুরিয়ার পদ্মা নদীতে একাংশ ডুবে থাকা ফেরি আমানত শাহকে তুলতে সক্ষম হয়েছে। এখন ফেরির ভেতরের অংশের বিভিন্ন স্থানে পানি অপসারণের কাজ চলছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সকালে ১৭টি পণ্যবাহী ট্রাক ও কয়েকটি মোটসাইকেল নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর পাঁচ নম্বর ফেরি ঘাটে পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে কাত হয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। এর আগে মাত্র তিনটি ট্রাক নামতে সক্ষম হলেও বাকি যানবাহন ফেরিতেই থেকে যায়। পরে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা সবগুলো ট্রাক ও মোটরসাইকেল উদ্ধারে সক্ষম হলেও ফেরিটি উদ্ধার করতে পারেনি।

এরপর অর্ধডুবন্ত ফেরিটি তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৌখিক চুক্তি করে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে। গত কয়েক দিন ধরে প্রতিষ্ঠানটির ডুবুরী দলের সদস্য শ্রমিকরা ফেরিটিকে বিশেষ কায়দায় মোটা তার দিয়ে বেঁধে ফেলে। পরে সোমবার সকাল ১০টার দিকে একসঙ্গে পাঁচটি উইন বার্জ দিয়ে ফেরি তোলার মূল কাজ শুরু হয়

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg