শিরোনাম
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন গোয়ালন্দে ২৪ ঘণ্টায় হত্যা মামলার রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

নবম-দশম শ্রেণিতে থাকছে না বিভাগ বিভাজন: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৪৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

0Shares

নতুন কারিকুলামে নবম-দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ বিভাজন। সব শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়েই সমাপ্ত করবে স্কুল জীবন। জাতীয় সংসদে এমনটিই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জানান, এটি কার্যকর হবে ২০২২ সাল থেকে। আর শিগগিরই চূড়ান্ত কারিকুলাম প্রকাশ করা হবে।

দীর্ঘদিন ধরে নবম-দশম শ্রেণি থেকেই মানবিক-বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে আলাদা করে শিক্ষার্থীদের পাঠদান করা হয়।

তবে এবার পরিবর্তন আসতে যাচ্ছে এ শিক্ষাক্রমে। এখন থেকে মাধ্যমিকে আর থাকছে না বিভাজন। মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশনে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড বিল ২০২০’ পাশের আগে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষাক্রমের পরিবর্তন শুরু হবে ২০২২ সাল থেকে। আর নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন উঠে যাবে ২০২৪ সাল থেকে। একীভূত পাঠদানের জন্যই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি।

এনসিটিবি চেয়ারম্যান জানান, একাদশ শ্রেণি থেকে তিন বিভাগের যেকোনোটিতে পড়তে পারবেন শিক্ষার্থীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg