শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, শ্রীলঙ্কা সিরিজ নিয়ে শঙ্কা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১

0Shares

ভৌগলিক অবস্থানের কারণে মে-জুন মাসে বাংলাদেশে ঘূর্ণিঝড় হওয়া এখন আর অস্বাভাবিক নয়। বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হতে পারে আগামী কিছু দিন। এতে শঙ্কার মুখে পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।

শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচার নিয়ে মহা বিপাকে বিসিবি
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ মে থেকে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ মে। তবে বৃষ্টি বাগড়া দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে প্রথম ও শেষ ওয়ানডেতে।

গত বছরের মে মাসে ঘূর্ণিঝড় আমফান আঘাত হানে উপকূলীয় অঞ্চলে। সুন্দরবনের কারণে বাংলাদেশের তেমন ক্ষয়ক্ষতি করতে পারেনি সেই ঝড়। তবে এর প্রভাবে দেশে টানা বৃষ্টিপাত ছিল কয়েকদিন। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, যা আমফানের মতই শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে বলে ধারণা আবহাওয়াবিদদের।

আগামী ২০-২২ মে বঙ্গোপসাগরে উৎপত্তি হতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। সমুদ্রে অনুকূল পরিবেশ থাকায় তা শক্তি সঞ্চয় করে বড় আকার ধারণ করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ২২ মে থেকেই বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৬-২৭ মে পশ্চিমবঙ্গ ও বাংলা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। তাই ২৫ মে ও ২৮ মে’র খেলা পণ্ড হওয়ার শঙ্কাও রয়েছে।

সম্প্রতি ঘূর্ণিঝড় তকতে আঘাত হানে ভারতের পশ্চিম উপকূলে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে।

শ্রীলঙ্কা সিরিজের তিনটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সূচি অনুযায়ী দিবারাত্রির ম্যাচগুলো দুপুর ১টায় শুরুর কথা রয়েছে। সিরিজের প্রতিটি ম্যাচ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সুপার লিগের নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ পণ্ড হলে বা ফলাফল না এলে প্রতি দল ৫ পয়েন্ট করে পাবে। জয়ের জন্য প্রতিটি দলের জন্য বরাদ্দ থাকে ১০ পয়েন্ট।
সূত্রেঃবিডি ক্রিকটাইম.কম

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg