শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ঘাটে ঘাট স্বল্পতায় ঢাকা মুখী যানবাহনের সারি-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের ব্যস্ততম ফেরি ঘাটের মধ্যে একটি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাট। বৃহস্পতিবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী দূরপাল্লার বাস ও পণ্যবাহী গাড়ির লম্বা লাইন তৈরি হয়।

নদী পাড়ি দিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী এসব গাড়িকে ফেরিতে উঠতে ঢাকা-খুলনা মহাসড়কে ১২ ঘন্টা থেকে ১দিন করে অপেক্ষা করতে হচ্ছে।

ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮টি ফেরির জন্য ৫টি ঘাট সচল থাকলেও বৃহস্পতিবার একটি ঘাট অচল হয়ে এখন ৪ টি ঘাট সচল আছে । এতদিন ৫ ও ৭ নম্বর ঘাট রো রো ফেরির জন্য ব্যবহার হয়ে আসলেও বৃহস্পতিবার থেকে ৭ নম্বর ঘাটের কাছে নাব্যতা দ্রুত কমতে থাকায় ঘাটটি বন্ধ রাখা হয়েছে।
বাকি ৩, ৪ ও ৬ নম্বর ঘাট ইউটিলিটি (ছোট) ফেরির জন্য।

এ ছাড়া প্রায় দেড় মাস পর বাংলাবাজার ও শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হলেও এখনিও ওই সব রুটের অধিকাংশ গাড়ি এ ঘাট ব্যবহার করছে। যে কারণে দৌলতদিয়া এবং পাটুরিয়া উভয় ঘাটে যানবাহনের লম্বা লাইন তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়,৩ নং ফেরিঘাট (জিরো পয়েন্ট) থেকে মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার লম্বা যানবাহনের লাইন। ঢাকামুখী লাইনের অধিকাংশ রয়েছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন। সঙ্গে রয়েছে অনেক পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ। এসব গাড়ি ফেরিতে উঠতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে।

দীর্ঘ সিরিয়ালে আটকে থাকা ঢাকাগামী এ কে ট্রাভেলসের চালিক বলেন, সকাল ১০টায় খুলনা থেকে ঘাটে এসে কিন্তু প্রায় ২ ঘন্টা হয়ে গেলেও এখনো ফেরি ঘাটে যেতে পারেনি। আরো কত দেরি হতে পারে তিনি যানেন না।

এ সময় কথা হয় ভারত থেকে মার্বেল পাথর বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করা ট্রাক চালক আরিফুল ইসলামের সাথে। তিনি বলেন, শুনেছিলাম রোববারের মত সোমবারও ঘাট ফাকা থাকবে।কিন্তু ভোর ৪টার সময় এসে দেখি বিশাল সিরিয়াল। তিনি ৮ ঘন্টায় সিরিয়ালে থেকে বেলা ১২ টার সময় টোল কমপ্লেক্স পর্যন্ত আসতে সক্ষম হয়েছে।বিকেলের ভিতর পার হতে পারবেন কিনা তাও জানেন না তিনি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, ফেরিসংখ্যা ১৬ থেকে ১৮ টি করা হয়েছে কিন্তু নতুন করে ঘাটস্বল্পতা দেখা দিয়েছে । পাঁচটি ঘাটের মধ্যে ৭ নম্বর ঘাটের কাছে নাব্যতা দ্রুত কমতে থাকায় ঘাটটি বন্ধ রাখা হয়েছে।এই মুহূর্তে জরুরিভাবে রো রো ফেরিঘাট বাড়ানো দরকার। অথবা কোনো ইউটিলিটি পন্টুন সরিয়ে রো রো পন্টুন বসানো দরকার। তা না হলে সহজে এ সমস্যা দূর হবে না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg