শিরোনাম
বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

দৌলতদিয়ায় ‘‘গুচ্ছগ্রাম’’ করতে না দেওয়ার জন্য এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৮৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

0Shares

টেলিগ্রাফ ডেস্ক// রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গফুর মোল্লা পাড়া গ্রামে জমি বা মৃত্তিকা যেন মানুষের পরম আত্বীয়। মানুষের কাছে তা যেন এক অমুল্য সম্পদ। যে মাটিতে মানুষ ভিটে বাড়ি বানিয়ে সারা জীবনের জন্য বসবাস করে সে অমুল্য সম্পদ কে হাত ছাড়া করতে চায় বা কেই বা হারাতে চায়।

এমন মালিকানা জমির উপর হতে যাচ্ছে “গুচ্ছগ্রাম” নামে একটি গ্রাম। সেখানে জমি অধিগ্রহণের মাধ্যমে ‘‘গুচ্ছগ্রাম’’ বানানোর পরিকল্পনা চলছে। কিন্ত এলাকাবাসীর অভিযোগ যে জমি নিয়ে গুচ্ছগ্রাম করা হচ্ছে সে জমি কোন খাস জমি নয় বরং প্রত্যেক জমির দাগের নিজস্ব মালিক রয়েছে। এখন এই জমিতে কিছুতেই গুচ্ছগ্রাম হতে দেবে না বলে দাবী তোলেন এলাকাবাসী। তারা বলেন আমাদের শেষ রক্ত বিন্দু থাকতে এখানে বাপ দাদার শেষ সম্বল টুকু ছেরে ‘‘গুচ্ছগ্রাম’’ করতে দেবেনা বলে দাবি করেন এলাকাবাসী।

অবশেষে রাজবাড়ী ১ আসনের সাংসদ আলহাজ্ব কাজী কেরামত আলী সরেজমিনে এসে এলাকাবাসীর সাথে দেখা করেন ও এই বিষয়ে সবার সাথে মত বিনিময় করেন। তিনি এলাকাবাসীর সবাইকে আশ্বস্ত করেন আপনাদের নিজেদের জমিতে যেন ‘‘গুচ্ছগ্রাম’’ না হয় সে বিষয়ে আমি উপর মহলে কথা বলবো। আপনারা এলাকার কয়েকজন আমার অফিসে আসবেন। তবে আমি কথা দিচ্ছি আপনাদের জমিতে, ‘‘গুচ্ছগ্রাম’’ হবে না। যেখানে সরকারি খাস জমি পাওয়া যাবে সেখানে ‘‘গুচ্ছগ্রাম’’ করা যায়, এই বিষয়ে মন্ত্রনালয়ে আমি একটি প্রস্তাব করবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg