শিরোনাম
গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক

দেশব্যাপী খুন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৫৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

0Shares

আজ (১১ অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা ছাত্রসমাজের সভাপতি ও জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুহুল আমিন (বিপ্লব) গাজীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড হাবিবুর রহমান বাচ্চু।

মানববন্ধনে বক্তারা বলেন, “ধর্ষনের সাথে জড়িত অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা না হলে,সরকারের সকল ভালো কাজের সুনামই নষ্ট হয়ে যাবে।” বক্তারা দেশব্যাপী অব্যাহত খুন ধর্ষণ ও নারীর প্রতি সংহিসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে দ্রুত আইন সংশোধনের দাবি জানান।

এছাড়া মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মমিন, সহ-সভাপতি খোন্দকার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী বাবুু, জাতীয় পার্টির সদর উপজেলা কমিটির সভাপতি রতন কুমার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌরসভার সভাপতি আসাদুজ্জামান চাঁদ, ছাত্রনেতা মনিরুল ইসলাম মুন প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg