শিরোনাম
রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

ছাতক পৌরসভা নির্বাচনে ৭.৮ ও ৯নং ওয়ার্ডের নতুন মহিলা কাউন্সিলর প্রার্থীর দুটি কথা

স্টাফ রিপোর্টার / ৭৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

0Shares

আসসালামুআলাইকুম/ নমস্কার
প্রিয় পৌরবাসী,আশা করি সবাই ভালো আছেন। বৈশ্বিক মহামারী করোনা থেকে বের হয়ে পৃথিবী আবার সাজবে নতুন রূপে এই আশা ও প্রত্যাশা নিয়ে ছাতক পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্থরের নাগরিকবৃন্দ সহ দেশে ও প্রবাসের সকল নাগরিকবৃন্দকে জানাই আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

আমি মোছাঃ আমিনা মাহবুব আফিয়া। ছাতক পৌরসভার ০৭ নং ওয়ার্ডের নাগরিক। ছাতক পৌরসভার ক্লাব রোড মহল্লার বাসিন্দা ও সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক সেলিম মাহবুব’র স্ত্রী। আগামী ছাতক পৌরসভা নির্বাচনে আমি (০৭,০৮ ও ০৯) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী। সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই।

সম্মানিত সচেতন পৌরবাসী ও আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী, আমি ছাতক পৌরসভার সর্বস্থরের নাগরিকের পাশে থাকার জন্য,সেবা করার স্বপ্ন নিয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।আপনাদের সুন্দর চিন্তা,পরামর্শ এবং মতামত ও সহযোগিতায় আমি আগামীর সুন্দর একটি সমাজ উপহার দিতে চাই।আগামীর সুন্দর সমাজ গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।আপনাদের এলাকার সন্তান ও পুত্রবধু হিসেবে, আপনাদের সুচিন্তিত রায় দিয়ে আমাকে ছাতক পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর (০৭,০৮ ও ০৯) নং ওয়ার্ডে সেবা করার সুযোগ দিবেন বলে আশা করছি।আপনাদের দোয়া,পরামর্শ এবং সার্বিক সহযোগিতা একান্ত কামনা করছি।

প্রিয় পৌরবাসী, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, আমি বিগত সময়ে দীর্ঘদিন যাবৎ আপনাদের দেয়া পরামর্শ, দিক নির্দেশনায় মাঠে কাজ করে যাচ্ছি।আশা করি বিগত সময়ের ন্যায় এখনও আমাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন।মহান রবের নিকট দোয়া করবেন, আমি যেনো আমার দেওয়া প্রতিশ্রুতির উপর অবিচল থাকতে পারি।আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে পারি।

মহান প্রভু যেনো সকলকে করোনাকালীন সময়ে ভালো রাখেন। সকলের নেক হায়াত দান করেন।নেক উদ্দেশ্যগুলো পূরণ করার তাওফিক দেন।সবাই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।

ইতি আপনাদেরই

মোছাঃ আমিনা মাহবুব আফিয়া
সম্ভাব্য সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী
০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ড।
ছাতক পৌরসভা, সুনামগঞ্জ।

ছাতক প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg