শিরোনাম
বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

গোয়ালন্দ উপজেলাধীন দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৭৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সম্মেলন ৬ নভেম্বর শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ৮ নং ওয়ার্ড তেনাপচা কাজী মোনাক্কা বেগম সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম এরশাদ সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখা, সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসন্ন গোয়ালন্দ উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা মুন্সি , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ , দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দেবগ্রাম ইউঃপিঃ চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল , গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসিরুদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সম্মেলনে সহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান বলেন, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি এই আদর্শকে সামনে রেখে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের এমন একটা কমিটি দেয়া হবে যে কমিটিতে থাকবেনা কোনো মাদক ব্যাবসায়ী, মাদকসেবি, সন্ত্রাসী, উত্তপ্তকারী। উপজেলা ছাত্রলীগের হাতকে শক্তিশালী করতে আপনাদের এই নতুন নেতৃত্ব ভুমিকা রাখবে বলে মনে করি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় বলেন আজ যারা সম্মেলনে পদ পাবেন এবং যারা পাবেননা তারা সবাই ছাত্রলীগের পতাকার নিচে থাকবেন মুজিব আদর্শের রাজনীতি করবেন। একটা সময় আপনারা অবশ্যই নেতৃত্ব স্থানে আসবেন।

বিকেল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা প্রথম অধিবেশন শেষে সন্ধ্যা ৭ টা থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সম্মেলনে সভাপতি পদে ৩ জন( শেখ মোহাম্মদ ইয়াসিন, রাজিব খান, সুমন মাহমুদ) ও সাধারণ সম্পাদক পদে একজন (আদর শাকিল) প্রার্থী হয়।

প্রার্থীদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান বলেন , ৪ জন প্রার্থীর মধ্যে একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ ও দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সাথে পরামর্শ করে দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg