শিরোনাম
গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার

গোয়ালন্দে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

Lutfor Rahman / ৬০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে আজ রোববার ২৯ নভেম্বর ২০২০ইং বেলা ১১টার সময় চলাচলরত দূর পাল্লার যানবাহন চালক এবং যাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় অনেকের মুখে মাস্ক না থাকায় আদালত জরিমানাও করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরকারিভাবে মুখে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যাবে না। এ আদেশের পরও অনেকে তা ঠিকমতো মানার চেষ্টা করছেন না। বিশেষ করে গণপরিবহনে চলাচলরত চালক, সহকারী, সুপারভাইজার ও যাত্রীরা এটা মানছেন না। এমন খবরের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা ওজন স্কেল সংলগ্ন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকাগামী দূর পাল্লার যানবাহন সহ বিভিন্ন ধরনের যানবহনে অভিযান চালানো হয়। এসময় পরিবহনের চালক, সহকারী, সুপারভাইজার ও যাত্রীকে করোনা সর্ম্পকে সচেতনতা পরামর্শ দেওয়া হয়। একই সাথে একজন পরিবহন চালকসহ ৫জন যাত্রীর কাছ থেকে মুখে মাস্ক না থাকায় নগত অর্থ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক কোন ব্যক্তির কর্মকান্ডের কারণে অন্যকেউ সংক্রমিত হয় বা রোগ ছড়াই এমন অপরাধে অভিযান চালানো হয়। একই সাথে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের আইন ধারা মোতাবেকও অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg