শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

গোয়ালন্দে ভুয়া পুলিশ গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৭৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// পুলিশ নয় তবুও সেজেছিল পুলিশ! রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মোঃ ইমরান মোল্লা (২২) নামে পুলিশের ইউনিফর্মসহ (পুলিশের পোশাক) একজন ভুয়া পুলিশকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত মোঃ ইমরান মোল্লা মাগুরা জেলার মহম্মদপুরের জাঙ্গালিয়া গ্রামের লাল্টু মোল্লার ছেলে। ২৭ নভেম্বর শুক্রবার দিনগত রাত ৪টায় দৌলতদিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লেখা সম্বলিত একটি ডার্বব্লু (ডিপ গ্রে) জ্যাকেট পরিহিত অবস্থায় মোঃ ইমরান মোল্লাকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে রাজবাড়ী কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg