শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

গোয়ালন্দে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন

Lutfor Rahman / ১৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ইব্রাহিম দেওয়ান (৩৫) নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননী সাথী আক্তার (৩০) নামে এক যুবতী অনশনে বসেছেন। অন্যদিকে ঘটনাটি চাপা দেওয়ার জন্য স্থানীয় নেতাদের তরিহরিতে চলছে দরদাম।

গত সোমবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে গোয়ালন্দ পৌরসভার ২নং ওর্য়াড দেওয়ান পাড়া এলাকায় মৃত সামসু দেওয়ানের ছেলে ইব্রাহিম দেওয়ান’কে নিজ বাড়িতে একই এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী লিপু সরদারের স্ত্রী মোছাঃ সাথী আক্তারকে আটক করেন স্থানীয়রা।

প্রতিবেশী জাহিদুল ইসলাম বলেন, আমরা মোবাইল ফোনে গেমস খেলতে ছিলাম। ওই বাড়িতে একজন মহিলা রাতের অন্ধকারে প্রবেশ করে। আধা ঘণ্টা বেশি সময় হলেও বের হয় না। আমরা এলাকাবাসি সবাই যাই ঐ বাড়িতে খোঁজ নেওয়ার জন্য গিয়ে ঘর খুলতে বল্লে তখন ওই বাড়ির মানুষ আমাদের উপর ক্ষিপ্ত হয়। দরজা খুলতে বাধা দেয়। এক পর্যায়ে দরজা খুলে মোবাইল ফোনে ভিডিও ধারন করি।ইব্রাহিম দেওয়ানের মা বলে যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। সেই মেয়ে এসেছে কিন্তু কিছুক্ষন পর বাধ্য হয়ে দরজা খুল্লে দেখা যায় আমাদের এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী মোঃ লিপু সরদারের স্ত্রী সাথী আক্তার।

স্থানীয় বাসার সরদার বলেন, ইব্রাহিম দেওয়ানের বিরুদ্ধে আগেও অনৈতিক কাজের কথা শুনেছি। সেই দিন রাতে একজন অবিবাহিত পুরুষের ঘরে মহিলাকে ঢুকতে দেখি। বিষয়টা জানার কোতুহল জাগে। পরে স্থানীয়দের সাথে গেলে বুঝতে পারি ঘরের মধ্যে অনৈতিক কাজ হচ্ছে। আমরা ওই পরিবারের সবাইকে ডাকলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়। ইব্রাহিম দেওয়ান ঘরের ভিতর থেকেই উচ্চস্বরে আমাদের গালাগালি করতে থাকে ও তার চাচাতো ভায়েরা আমাদের লাঠি দিয়ে মারতে আসে। এ সময় এলাকার অনেক লোক উপস্থিত হওয়ায় ঘর খুলতে বাধ্য হয়। পরবর্তীতে ঐ ঘরে মহিলাসহ এলাকাবাসীর হাতে ধরা পড়ে।

ভুক্তভোগী সাথী আক্তার বলেন, ইব্রাহিম আমাকে জোর করে নিয়ে আমার সাথে অনৈতিক কাজ করেছে। এলাকাবাসী বুঝতে পেরে আমাকে উদ্ধার করে। কিন্ত সে আমাকে কারো কাছে কিছু বলতে নিষেধ করে। আমাকে বিয়ের প্রলোভন দেখায়। কিছুক্ষন পর আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। সে আমাকে নষ্ট করেছে। এখন সে বিয়ে করে আমার সঙ্গে সংসার করবে। তার জন্য আমি স্বামী হারিয়েছি, ৫ বছর বয়সের এক কন্যা সন্তান হারিয়েছি, এখন আমি কই যাব, আমার বাপ নাই।

তিনি আরও বলেন, গতকাল বুধবার (২৯ই জানুয়ারী) আমাকে দশ লাখ টাকার কাবিননামা করবে বলে। আমাকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। আমি বলি কাবিন করতে তো কাজী লাগবে বা কোর্টে যেতে হবে। কিন্তু আমাকে ভয় দেখিয়ে একটা কাগজে স্বাক্ষর করায়। তারপর আমাকে ২০ হাজার টাকা হাতে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমি টাকা নিতে রাজি না হওয়ায় আমাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে সবাই পালিয়েছে।

অভিযুক্ত ইব্রাহিম দেওয়ানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ টি বিছিন্ন থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনর্চাজ মোঃ রাকিবুল ইসলাম জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg