শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব থেকে চিকিৎসা দেওয়া ব্যক্তির মৃত্যু,জানাজা ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ৭২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

0Shares

গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান করা নাম, ঠিকানা, পরিচয়হীন ব্যক্তি হাসপাতালে ভর্তি করার ২দিন পর বুধবার (৩০ সেপ্টেম্বর) ইন্তেকাল করেন (ইন্না-নিল্লাহে ওয়া ইন্না-ইলাইহের রাজিউন)।
মৃত্যুর পরে ব্লাড ডোনার্স ক্লাব মৃত ব্যক্তির দাফনের দায়িত্ব নেন। মৃত ব্যক্তির জানাজা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ, ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সেলিম মুন্সি, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, হিসাবরক্ষক সফিক মন্ডল, কলিন্স, আরাফাত, ডাঃ জাকির, সহ গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের ৩০-৩৫ জন সদস্য। ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সেলিম মুন্সির নিজস্ব অর্থায়নে দাফন কার্য সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের স্বেচ্ছাসেবী একটা দলের মহানুভবতায় ২য় দফা চিকিৎসা সেবা পায় রাস্তায় পড়ে থাকা এই ব্যক্তিটি। এই ব্যক্তিটি গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবাও প্রাদান করেন কিন্তু তিনি ভর্তি থাকতে না চাইলে হাসপাতাল থেকে স্বেচ্ছায় নেমে যান। কয়েকদিন যাবত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচে রাস্তায় পড়ে থাকেন। পড়ে থাকা অবস্থায় অনেকে দেখলেও কেউ সাহায্যের হাত বাড়ায়নি।
গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোয়ালন্দ সাইক্লিস্ট সদস্য দের মধ্যে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করার আয়োজন করা হয় এবং ক্লাবের স্বেচ্ছাসেবী একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তারা পড়ে থাকা সেই ব্যক্তিকে দেখতে পায়। গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের হিসাবরক্ষক মোঃ শফিক মন্ডল পড়ে থাকা ব্যক্তির দিকে এগিয়ে যান এবং ক্লাবের সদস্যদের সাথে আলোচনা করে তাকে চিকিৎসা সেবা প্রদান করান।

পড়ে থাকা মুমূর্ষু ব্যক্তিকে নিয়ে গত ২৭সেপ্টেম্বর ছবিসহ জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকায় একটি সংবাদ ছাপা হয় এবং রাজবাড়ী টেলিগ্রাফেও প্রকাশ করা হয়।

গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন রাজবাড়ী টেলিগ্রাফ কে বলেন, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গেলে মুমূর্ষ ব্যক্তিটিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। তখন আমরা তার দিকে এগিয়ে যাই এবং লোকটিকে কয়েকজন ধরে গোসল করাই। এসময় আমাদেরকে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ নিতাই কুমার, ডাঃ জাকির হোসেন এবং দুইজন নার্স আমাদের সহযোগিতা করেন। মুমূর্ষ ব্যক্তিটিকে গোসল করিয়ে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের নিজস্ব অর্থায়নে কেনা নতুন কাপড় পরিয়ে তাকে হসপিটালে ভর্তি করাই এবং সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করি।ভর্তির ২দিন পর ৩০ সেপ্টেম্বর বুধবার মুমূর্ষ ব্যাক্তিটি মৃত্যুবরণ করেন।গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব ঠিকানা, পরিচয় হীন ব্যাক্তিটিকে দাফনের দায়িত্ব নেন। গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সেলিম মুন্সির ব্যাক্তিগত অর্থায়নে মৃত ব্যাক্তির দাফন কার্য সম্পন্ন করা হয়।

গোয়ালন্দ প্রতিনিধি
ফিরোজ আহমেদ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg