শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাসপাতালে রোগীদের খাবার পরিবেশন

স্টাফ রিপোর্টার / ২০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাবার বিতরণে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ।

পরে বিকেল ৩টার দিকে গোয়ালন্দ বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল,
এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg