শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

গোয়ালন্দে ‘নারী ধর্ষণ ও নির্যাতন’ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

0Shares

‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’-এই স্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাধারণ নারীরা অংশ গ্রহণ করেন।

গোয়ালন্দে বিট পুলিশিং সমাবেশ


দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন , অতিরিক্ত পুলিশ সুপার (রাজবাড়ী সদর সার্কেল) শেখ শরিফুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ্-আল-তায়াবীর, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন পরামানিক , দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম টিটু, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্য ও অফিসার গন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় জরুরী সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তাগণ।

সোহাগ মিয়া
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg