শিরোনাম
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের সময় ভ্যান জব্দ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা কালুখালী ইউএনও কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা বদলি দৌলতদিয়ায় ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ, পরিদর্শনে ইউএনও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত, নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত ছেলে গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার বদলির তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা

গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের সময় ভ্যান জব্দ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের সময় সারভর্তি একটি ভ্যান জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাহজাহান ব্যাপারী (৪২) নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার উজানচর ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত (মামলা ানম্বর-১৭২/২০২৬) এ দণ্ডাদেশ দেন।

নথি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পার্শ্ববর্তী খানখানাপুর এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে সারভর্তি একটি ভ্যান জব্দ করা হয়। পরে সারের বৈধ কাগজপত্র ও লাইসেন্স দেখাতে না পারায় ভ্যানটির চালান আটকে দেওয়া হয়।

অভিযানে শাহজাহান ব্যাপারীর বিরুদ্ধে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(৪)(ত্র) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শাহজাহান ব্যাপারী উজানচর ইউনিয়নের বেথুরী (মুন্সিবাজার) এলাকার মো. জহির উদ্দিন ফরাজীর ছেলে।
অভিযানে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসারসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধভাবে সার পাচার বা মজুদ রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg