শিরোনাম
রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের

খানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১০৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

0Shares

শিক্ষা শান্তি প্রগতি-ছাত্রলীগের মূলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ নভেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের দাদপুর হাট (বেলগাছি)বাজারে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় খানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও খানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ আহমদ বিজয় এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরামুজ্জামান চৌধুরী (রঞ্জু চৌধুরী), রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক রুহুল আমীন।

বক্তারা এ সময় বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে খানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ অনেক শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে সেজন্য তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানায় । সম্মেলনে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। এর আগে খানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে সম্মেলন স্থল কানায় কানায় পরিপূর্ণ করে স্লোগান দিতে থাকে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg