শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

কেকেআরের সেরা একাদশে থাকছেন সাকিব

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

0Shares

ছয় বছর আগে শিরোপা ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেবার দলটিতে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। সানরাইজার্স হায়দরাবাদের সাথে সম্পর্ক শেষে আবার কেকেআরে ফিরেছেন সাকিব। একাদশে তার জায়গা নিয়ে শঙ্কা জাগলেও বিভিন্ন উৎস বলছে, দলটির সেরা একাদশে থাকছেন সাকিব।

কেকেআরের সেরা একাদশে থাকছেন সাকিব
কেকেআরের অনুশীলনে সাকিব আল হাসান
২০১৯ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন সাকিব। কিন্তু নিয়মিত ম্যাচ খেলার সুযোগ সেবার তার হয়নি। সেই সময়ে অবশ্য হতাশ হয়ে বসে থাকেননি বিশ্বসেরা অলরাউন্ডার, নিজেকে প্রস্তুত করেছিলেন বিশ্বকাপের জন্য। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ করেছিলেন বাজিমাতও। প্রথমবারের মতো তিনি ছিলেন টুর্নামেন্ট সেরা হওয়ার দৌঁড়ে। সেই পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই বিশ্ব ক্রিকেটে আরেকবার নজড় কেড়ে নিয়েছেন সাকিব। আইপিএলও তার ব্যতিক্রম না।

কেকেআরের পক্ষে দুইবার শিরোপা জয়ের সুখস্মৃতি আছে সাকিবের। চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়ার অভিজ্ঞতা তার আগেই হয়েছে। ২০১২ সালে কেকেআর যখন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল, তখন ২২ গজেই ছিলেন সাকিব। ২০১৪ সালে কেকেআর দ্বিতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই আসরেও কলকাতার পক্ষে বড় অবদান রেখেছিলেন এই বাংলাদেশি ক্রিকেটার।

সুনীল নারাইন এবারের আসরে নিয়মিত একাদশে জায়গা পাবেন না এমনটাই দেখা যাচ্ছে। মূলত তার বিকল্প হিসেবেই সাকিবকে দলে নেওয়া হয়েছে। এমনকি যদি পরিস্থিতি বিবেচনায় একজন বিদেশি পেসার কম খেলানো লাগে, সেক্ষেত্রেও অলরাউন্ডার সাকিব কাজে আসবেন।

কলকাতা নাইট রাইডার্সের পক্ষে গত আসরের মতোই এবারও ইনিংস উদ্বোধন করবেন শুবমান গিল ও রাহুল ত্রিপাটি। টপ অর্ডারে আরও থাকছেন নিতিশ রানা ও ইয়ন মরগান। তারপরেই উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক দীনেশ কার্তিক। মিডল অর্ডারের শক্তি ও বোলিং বিভাগ সমৃদ্ধ করবেন আন্দ্রে রাসেল ও সাকিব। আরেকজন বিদেশি হিসেবে অজি পেসার প্যাট কামিন্স বা কিউই পেসার লকি ফার্গুসনের থাকবেন।

দেশি ক্রিকেটারদের মধ্যে বোলিং বিভাগে থাকছেন প্রসিধ কৃষ্ণা ও হরভজন সিং। আরেকজন লেগ-স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীই প্রথম পছন্দ। তবে কমলেশ নাটরকোটি ও শিবম মাভীকেও ফেলে দেওয়া যাচ্ছে না।

ক্রিকবাজের মতে কেকেআরের সেরা একাদশ : শুবমান গিল, রাহুল ত্রিপাটি, নিতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স/ লকি ফার্গুসন, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।
সূত্র„বিডি,ক্রিকটাইম.কম।।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg