শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে

কৃষকের চোখের সামনে আগুনে পুড়লো ২ একর আখ।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

0Shares

 

মোশারফ হোসেন কুমারখালী।

কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্ৰামের সাহেব আলী (৫০) তার ২ একর জমি চর ভবানীপুর মাঠে।( ৬) মার্চ সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ একর জমির আখ পুড়ে ছাই। এতে ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা সাহেব আলী ও স্থানীয়রা কেউ বলতে পারছেন না।

আখ চাষি সাহেব আলী জানান, গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে মাঠের কাজ করে বাড়িতে যায়।
কিছুক্ষণ পরে মাঠে আগুন দেখতে পায় আগুন দেখে আমি মাঠে এসে দেখি আমার নিজের আখ ক্ষেতে আগুন লেগেছে। আগুন দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমাকে কুমারখালী হাসপাতালে নেওয়া হয়।
সাহেব আলী অশ্রুসিক্ত চোখে বলেন, আমি দুই লাখ টাকা ধার করে আখ চাষ করেছিলাম।
এখন কি করে এই টাকা শোধ করবো। আমার কোন শত্রু নেই, এমন কাজ জানো কোন কৃষকের না হয়।

কুমারখালী উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস বলেন, আমি এখনো অগ্নিকাণ্ডে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই ঘটনার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg