শিরোনাম
গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু

কুমারখালীতে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ৩৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

0Shares

মোশারফ হোসেন।

কুষ্টিয়া কুমারখালীতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৬ জুন সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তেবাড়িয়া শেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, বিশেষ অতিথি ছিলেন শাহীদুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ২৬টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথমভাগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg