রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে ময়না বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ময়না বেগম মৃগী ইউনিয়ন বথুন্দিয়া গ্রামের মৃত আফেল উদ্দীন শেখের স্ত্রী।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালী গামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ময়না বেগমের মৃত্যু হয়।
আশিকুর রহমান জানান, রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর গ্রামে মেয়ের বাড়ীতে বেড়াতে আসে তিন দিন আগে ময়না বেগম। আজ বৃহস্পতিবার বাড়ীর উদ্দেশ্যে চাঁদপুর বাসষ্ট্যান্ডে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।