শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

কাতারের অর্থমন্ত্রীকে গ্রেফতারের আদেশ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

0Shares

কাতারের অর্থমন্ত্রী আলি শরিফ আলইমাদিকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে কাতার পাবলিক প্রসিকিউশন। আজ ৬ মে বৃহস্পতিবার দুপুরে এই নির্দেশ জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, অর্থমন্ত্রী আলি শরিফ আলইমাদিকে আটকের পর বিভিন্ন বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
অর্থমন্ত্রীর বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে।

পাবলিক প্রসিকিউশন জানায়, এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত ও জিজ্ঞাসাবাদের স্বার্থে অর্থমন্ত্রী আলী শরিফ আলইমাদিকে আটক করার আদেশ জারি করা হলো।

২০১৩ সাল থেকে তিনি কাতারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০০৫ সাল থেকে তিনি কাতার ন্যাশনাল ব্যাংকের সিইও ছিলেন।

অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এখন তিনি কিউএনবির বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান এবং কাতার এয়ারওয়েজ এক্সিকিউটিভ বোর্ড- এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg