শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

ইউএনও’র ইতিবাচক সংবাদ বর্জন করলেন সাংবাদিকরা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

0Shares

মোঃ সজল আলী, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ জুন
সাংবাদিকদের সাথে অসদাচারণ ও নিবন্ধনবিহীন কথিত ভূঁইফোড় অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের দিয়ে মূলধারার সাংবাদিকদের নামে অপপ্রচার করায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লার ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা। বুধবার (২৩ জুন) দুপুর ২টায় সিংগাইর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন সাংবাদিকরা।

সিংগাইর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নয়াদিগন্ত প্রতিনিধি মো.সোহরাব হোসেন, মাইটিভি প্রতিনিধি মো. বাদল হোসাইন, যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান বাদল, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীন, মানবজমিন প্রতিনিধি মো. আতাউর রহমান, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস, দৈনিক আমাদের সময় প্রতিনিধি অ্যাড. মশিউর রহমান শামীম, আমাদের নতুন সময় প্রতিনিধি মোস্তাক আহম্মেদ, সমকালের কমির্শিয়াল স্টাফ ও দৈনিক বর্তমান প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন, বাংলা টিভি প্রতিনিধি রিয়াজুল ইসলাম, ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান, আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বলাকা টিভি প্রতিনিধি আব্দুল গফুর, সময় বাংলা সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম, এশিয়ান টিভি প্রতিনিধি ইমরান হোসাইন ও আমার সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান রাজিব প্রমূখ।

বক্তারা বলেন, ৩৩৩-এর জরুরি খাদ্য সহায়তা ইউএনও রুনা লায়লা নিজ হেফাজতে রেখে নষ্ট করা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় তথ্য বহুল, বস্তুনিষ্ঠ সচিত্র সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদকে মিথ্যা দাবি করে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে “উপজেলা প্রশাসন সিংগাইর” ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালান ইউএনও।

পাশাপাশি নাম সর্বস্ব নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল ও ফেসবুকে কতিপয় ভূঁইফোড় কথিত সাংবাদিকদের ব্যবহার করে দায়িত্ব অবহেলার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টাও করেন তিনি। এছাড়া বিভিন্ন সময় তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশ করায় মূলধারার একাধিক সাংবাদিককে তার অফিসে ডেকে নিয়ে অপমান করেন বলেও সাংবাদিকরা অভিযোগ করেন।

এসময় বক্তারা আরোও বলেন, উপজেলার ফসলি জমি থেকে মাটি কাটা অব্যাহত ও অবৈধ ইট ভাটা চালু রাখার জন্য ওই অফিসের উদ্যোক্তা শেখ মিজানের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে ইউএনও’র বিরুদ্ধে।

ইউএনও অফিসের দুর্নীতির পাইপ লাইন উদ্যোক্তা শেখ মিজানসহ ইউএনও রুনা লায়লাকে দ্রুত অপসারণ না করা পর্যন্ত উপজেলা প্রশাসনের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন সাংবাদিকরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg