শিরোনাম
রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের

আলোড়ন সামাজিক কল্যান সংগঠনের দৌলতদিয়া ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৮২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

0Shares

রবিবার (৮ নভেম্ব) বিকেল ৩ ঘটিকার সময় ফকির আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজে আলোড়ন সামাজিক কল্যাণ সংগঠন, দৌলতদিয়া ইউনিয়ন শাখা’র বার্ষিক সম্মেলন ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আলোড়ন সামাজিক কল্যাণ সংগঠন এর সভাপতি আমজাদ হোসাইন এর সভাপতিত্বে ও কেএম সাহিদুল ইসলাম এর সঞ্চালনায়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সুলতান উদ্দীন আহমেদ।বিদ্যালয় পরিদর্শক (অবঃ)ঢাকা অঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজুল ইসলাম , আলোড়ন সামাজিক কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠতা ও উপদেষ্টা নাজমুল ইসলাম ফারাবী , আলোড়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেএম সাহিদুল ইসলাম,দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, বিল্লাল ফকিরসহ আরো অনেকে।

সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা তরুন সমাজ সেবক নাজমুল ইসলাম ফারাবী বলেন, মহামারি করোনায় শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আমরা আলোড়ন সামাজিক কল্যান সংগঠন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষা উপকরণ সহ করোনা রক্ষার্থে স্যানিটাইজার দিতে এদের পাশে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত মনে করছি। সমাজে অনেক বিত্তবান আছে তাদেরকেও এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করি। তিনি আরও বলেন, আমরা সব সময় অসহায় বঞ্চিত মানুষের পাশে এবং মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই, মানুষের সাথে মিশতে, মানুষের পাশে থেকে মানুষকে ভালোবাসতে চাই। যারা স্বস্তি পায়,শান্তি পায়,যারা আলোর দুনিয়াটাকে দেখতে ভয় পায় না -তাদের নিয়েই মানুষের জন্য,মানুষের পাশে,থাকার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে, একটি সামাজিক সেচ্ছাসেবী অরাজনৈতিক আলোড়ন সামাজিক কল্যাণ সংগঠন।

অনুষ্টান পরিচালনা করেন কে.এম.শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আলোড়ন সামাজিক কল্যান সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ও ৪ ইউনিয়নের নেতা ও কর্মী বৃন্দ।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg