শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে বাসে আগুনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কেটে ও তুলে নষ্ট, ক্ষতি ৫০ হাজার টাকা

আলুখেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

0Shares

 

রাজশাহীর তানোরে আলুখেতে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। চেসনা-১৫২ মডেলের এ বিমান বাংলাদেশ ফ্লাইং ক্লাবের।

তবে পাইলটসহ বিমানে থাকা প্রশিক্ষণার্থী (ক্যাডেট) সুস্থ আছেন। তাঁদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি সম্পূর্ণ উল্টো হয়ে জমিতে পড়ে। গ্রামের মধ্যে বিমান পড়তে দেখে প্রচুর মানুষ সেখানে ভিড় করছে।

রাজশাহীর হজরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালায়। মঙ্গলবার দুপুরে এই বিমানবন্দর থেকেই বিমানটি ওড়ে। এরপর তানোরে গিয়ে সেটি আলুখেতে আছড়ে পড়ে। বিমানটি সেখানে উপুড় হয়ে পড়ে আছে।
বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ। ক্যাপ্টেন মাহফুজুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমরা সুস্থ আছি। আমরা ঘটনাস্থলেই আছি।’

ক্যাডেট নাহিদ এরশাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইঞ্জিনের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ইঞ্জিনের তেলের তাপমাত্রা বেড়ে যাচ্ছিল। তাঁদের করার কিছু ছিল না। তাঁরা ইঞ্জিন পাচ্ছিলেন না। তারপরও অবতরণের চেষ্টা করে নিরাপদে অবতরণ করতে পেরেছেন। তিনি বলেন, ‘আমরা সুস্থ আছি। এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিনে আগুন ধরেনি।’

এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হননি। ২০১৫ সালেও এই সংস্থার একটি বিমান রাজশাহীর বিমানবন্দরে আছড়ে পড়ে। বিমানে আগুন লেগে নারী প্রশিক্ষণার্থী সঙ্গে সঙ্গে মারা যান। গুরুতর আহত প্রশিক্ষক পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তথ্যসূত্র, প্রথম আলো

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg