শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

গোয়ালন্দে সাংবাদিক টুটুলের প্রতি ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৪৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক আহসান হাবীব টুটুলের প্রতি ন্যায় বিচারের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় গোয়ালন্দ শহরের প্রধান সড়কে গোয়ালন্দ প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। সাংবাদিক আহসান হাবিব টুটুল এনটিভি ও ইউএনবি’র রাজবাড়ী জেলা প্রতিনিধি।
গোয়লন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম ডেইলি অবজাভারের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, নয়া দিগন্তের প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, সাংবাদিক টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ, মেয়ে লামিয়া সুরভি প্রমুখ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আমার দেশ গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক সাইফুল রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি উদয় দাস, কালবেলা গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জান রাকিব, দৈনিক দিনকাল গোয়ালন্দ প্রতিনিধি আক্তাউজ্জামান রনি প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক টুটুল কোন প্রকার ষড়যন্ত্রের শিকার হয়ে থাকলে তার নিন্দা জানান ও তার প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg