শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

রাজবাড়ীর বহুল আলোচিত প্রবাসী আল-আমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

0Shares

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর বহুল আলোচিত প্রবাসী আল-আমিন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) পাবনার আমিনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের আলাউদ্দিন শেখ ওরফে আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম (৩৮) এবং সাগরকান্দি গোবিন্দপুর গ্রামের মো. মোরশেদ সরদারের ছেলে মো. রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।

শনিবার (২৬ জুলাই) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা যায়, নিহত আল-আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের বাসিন্দা ও প্রবাসী ছিলেন। গত ২৫ এপ্রিল সকালে তিনি তার আত্মীয়দের সঙ্গে রাজবাড়ীর ঢালার চরে এক পাত্রী দেখতে যান। দুপুরে ফেরার পথে তার ফুপাতো বোন জামাই মেঘা সরদার তাকে মোটরসাইকেলে করে গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজার এলাকায় নিয়ে যান।

সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা—আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা ও আরও কয়েকজন চারটি মোটরসাইকেলে এসে আল-আমিনের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা আল-আমিনকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে যমুনা নদীতে ফেলে দেয়। পরদিন সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের মামা লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানার ওসি রাকিবুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহবুবুল করিম ও তার সঙ্গীয় ফোর্স শুক্রবার বিকেলে পাবনার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসামি শাহ আলী এবং সন্দেহভাজন আসামি রুবেল সরদারকে গ্রেপ্তার করেন। পরে তাদের আদালতে পাঠানো হয়।

মামলায় এ পর্যন্ত মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পুলিশ মেঘা সরদার, আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা, শাকিল এবং ছোট রুবেলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg