শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে বাসে আগুনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কেটে ও তুলে নষ্ট, ক্ষতি ৫০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার / ১৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

0Shares

রাজু আহমেদ, রাজবাড়ী

গোয়ালন্দের ওসি রাকিবুল ইসলামের নিজ উদ্যোগে ১ হাজার ঔষধি গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ ই আগস্ট মঙ্গলবার সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া এলাকায় বিশাল একটি ইটের রাস্তা দুই পাশ দিয়ে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপন করা হয়। এ সময়, উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, পৌর বিএনপি দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, পৌর কৃষক দলের অন্যতম নেতা আলী আকবর সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা জানান, দীর্ঘ ২৬ বছর যাবৎ আমি উপজেলা, থানা ও সামাজিক বনায়নের সভাপতির দায়িত্ব পালন করছি। অনেকেই আমার বৃক্ষ মানুষ হিসেবে চেনে। আমি যতদিন বেঁচে থাকব বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাব। আজ ওসি মহোদয় যে সামাজিক বৃক্ষরোপণ কাজের সহযোগিতা করেছে আমরা তাকে ধন্যবাদ জানাই।

এ বিষয়, ওসি রাকিবুল ইসলাম বলেন, আমার ছোটবেলার থেকেই বৃক্ষরোপণের শখ। আমি এখানেই দীর্ঘদিন থাকবো না। আমার স্মৃতিটুকু ধরে রাখার জন্য এক হাজার ঔষধি গাছের চারা রোপন করলাম। এ ঔষধি গাছ দ্বারা মানুষের অনেক উপকার হবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg