শিরোনাম
গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক

আবারো ছন্দে ফিরছেন তাসকিন

স্টাফ রিপোর্টার / ৮৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

0Shares

টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদের আন্তর্জাতিক অভিষেক হয় অনেকটা রাজকীয়ভাবে। ২০১৪ সালে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ১৯ বছর বয়সে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর একের পর এক সিরিজে চলে তার রাজত্ব এবং তিনি হয়ে ওঠেন টাইগার পেস এটাকের অন্যতম এক ভরসার নাম।

তবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আইসিসি তাসকিনের একশন অবৈধ ঘোষণা করার পর পরই তিনি হোঁচট খান। পরবর্তীতে একশন পুনরায় শুধরে আবারও জাতীয় দলে সুযোগ পেলেও তিনি ভরসার প্রতিদান দিতে পারছিলেন না।যার ফল ২০১৮ সালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাসকিনকে। মাঝে ঘরোয়া লীগ কিংবা বিপিএল এ ভালো পার্ফরমেন্স এর পর জাতীয় দলে ডাক পেলেও ইঞ্জুরির কারণে আর মাঠে নামা হয়নি।

তবে করোনা পরিস্থিতিতে লকডাউনকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তাসকিন।নিজের ফিটনেসের দিকে বাড়তি নজর রেখে বোলিং স্কিল নিয়ে কাজ করছেন নিয়মিত। যার ফলও একটু একটু করে মিলতে শুরু করেছে। একটানা একই লাইন লেন্থে বল করতে এখন অনেকটাই সাবলীল তিনি। যার সাথে সাথে ধার বেড়েছে গতি ও সুইংয়েরও। এক কথায় লংগার ভার্সনের জন্য একেবারে পার্ফেক্ট প্যাকেজে নিজেকে পরিণত করার জন্য মরিয়া তাসকিন। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় কিছুটা আক্ষেপ থাকলেও তা পুষিয়ে নিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন তিনি। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ২ উইকেট নিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে বড় আশা দেখছেন তিনি।

মারুফ
ঢাকা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg