শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

আজ ৩০ ডিসেম্বর : গণতন্ত্রের বিজয় বনাম গণতন্ত্রের হত্যা

Lutfor Rahman / ৫৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

0Shares

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি৷ এই দিনটিকে শাসক দল আওয়ামী লীগ পালন করছে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে৷ আর বিএনপি পালন করছে গণতন্ত্র হত্যার কালো দিন৷
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মেনে নেয়নি বিএনপি৷ নির্বাচনের পরপরই ‘ভোটের আগের রাতে ভোট’ হয়েছে বলে প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবি করে দলটি৷ তাদের মতে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তাই তারা চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন৷ তারা সংসদে না যাওয়ারও ঘোষণা দিয়েছিলো৷ কিন্তু একমাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সবাই শপথ নেন এবং সংসদে যোগ দেন৷ এই নির্বাচনে বিএনপি মাত্র সাতটি আসন পায়৷

বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘গুরুতর অসদাচারনের’ অভিযোগ করেছেন ৪২ জন বিশিষ্ট নাগরিক৷ পাশাপাশি অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ এনেছেন তারা৷ প্রতিক্রিয়ায় ইসি বলছে তারা আইনের বাইরে কিছু করেনি৷
নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি এখনো অনঢ়৷ কিন্তু তারা এরপর উপ-নির্বাচন ও স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিয়েছে৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আমরা নির্বাচন বাতিলের দাবিতে এখনো অনঢ় আছি৷ তবে নির্বাচন ব্যবস্থা টিকিয়ে রাখা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখনকার নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি৷ আর বার বার প্রমাণ হচ্ছে এই সরকারের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷’’

৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা এবং কালো দিবস ঘোষণা করে সারাদেশে বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি৷ সকাল ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে আর একই সময়ে দেশের জেলা এবং উপজেলা পর্যায়েও কর্মসূচি পালিত হবে৷

আওয়ামী লীগ মনে করে ৩০ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা হয়েছে৷ এই দিনটিকে তাই তারা ‘গণতন্ত্রের বিজয়’ দিবস হিসেবে পালন করছে৷ সকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আলোচনা সভা আর বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করবে আওয়ামী লীগ৷ দেশের জেলা, উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বিজয় সমাবেশ করতে বলা হয়েছে৷
সূত্র, ডয়েচে ভেলে

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg