স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ পুলিশে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সাম্পারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” (আইজিপি ব্যাজ) অর্জন করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ । দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা, দায়িত্বশীল, দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেন তিনি।
বৃহস্পতিবার (০১ মে) ঢাকায় বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মাননীয় মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম স্বাক্ষরিত সনদপত্রও অর্জন করেন তিনি।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সাম্পারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” (আইজিপি ব্যাজ) প্রাপ্তিতে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় আই জি পি মহোদয়, পুলিশ সুপার রাজবাড়ী মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এবং গোয়ালন্দ ঘাট থানার সুযোগ্য অফিসার ইনচার্জকে।
তিনি আরও বলেন, এই অর্জন গোয়ালন্দ ঘাট থানার সকল অফিসার ও ফোর্সের। তিনি সকলের নিকট আশির্বাদ/দোয়া কামনা করেন।