শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

0Shares

গত ১৫ জুন বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও পত্রিকায় “মানিকগঞ্জে আঃলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির কোটি টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আ:লীগ নেতা লিয়াকত আলী ভান্ডারী।
প্রতিবাদ লিপিতে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনিত জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান চালক ও সহকারী ইউনিয়নের তহবিল থেকে কোটি টাকা আত্মসাৎ সহ অন্যান্য অভিযোগগুলো সর্ম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরো বলেন, কমিটির নামে অবৈধভাবে কোনপ্রকার অর্থ আদায় করা হয়না। যেখান থেকে যে টাকা নেওয়া হয় তার বৈধতা রয়েছে এবং সেই টাকা ইউনিয়নের তহবিলে আছে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা তো আমার কমিটির সদস্যই না।
এছাড়া প্রকাশিত সংবাদে আমার যে বক্তব্য প্রকাশ করা হয়েছে সেটা আমার বক্তব্য নয়। কেউ আমার কাছ থেকে কোন বক্তব্য নেয়নি, নিজেদের মনগড়া বক্তব্য প্রকাশ করেছে। আমি এহেন মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg