শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে

স্টাফ রিপোর্টার / ৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ প্রায় এক যুগ পর নিজ জন্মভূমি গোয়ালন্দে ফিরছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ফরিদ দেওয়ান।

আগামী ৪ জুন ২০২৬ তারিখে তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে বিভিন্ন হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ফরিদ দেওয়ান দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেন। নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি আবারও নিজ এলাকায় ফিরছেন, যা তাঁর সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

ফরিদ দেওয়ানের আগমন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো তাঁকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও শুভেচ্ছা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এক শুভেচ্ছা বার্তায় গোয়ালন্দ উপজেলা পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদি কামাল মোল্লা এবং সহ-সভাপতি নির্মল ভক্ত বলেন,গোয়ালন্দ পৌরবাসীর হৃদয়ের স্পন্দন, প্রিয় নেতা মোঃ ফরিদ দেওয়ানের আগমনে আমরা আনন্দিত। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করছি।

তারা আরও বলেন, গোয়ালন্দের উন্নয়ন ও জনকল্যাণে ফরিদ দেওয়ানের অবদান স্থানীয় জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রত্যাবর্তন এলাকার রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে আমরা বিশ্বাস করি।

এদিকে, গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক দেওয়ান বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি তৎকালীন সরকারের আমলে বিভিন্ন মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের কারণে চিকিৎসাসহ নানা প্রয়োজনে দেশের বাইরে অবস্থান করেছেন। তাঁর এই প্রত্যাবর্তনে গোয়ালন্দবাসী আনন্দিত। তিনি এলাকায় ফিরে এসে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।

স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, গোয়ালন্দ পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ফরিদ দেওয়ান। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে তাঁর সমর্থকরা ইতোমধ্যে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তাঁকে নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

দীর্ঘদিন পর নিজ এলাকায় ফরিদ দেওয়ানের প্রত্যাবর্তন গোয়ালন্দের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন তাঁর আগমন এবং পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের দিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg