শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

স্কুলে বোরকা – নিকাব নিষিদ্ধ করল জামার্নির ভুর্টেমবার্গের রাজ্য সরকার

স্টাফ রিপোর্টার / ৭৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২০

0Shares

জার্মানি প্রতিনিধি :
গতকাল (২১জুলাই) জার্মানির বাডেন ভুর্টেমবার্গের রাজ্যে স্কুলে
বোরখা-নিকাব নিষিদ্ধ করল রাজ্য সরকার। তবে কলেজ ছাত্রীদের আপাতত নতুন আইন থেকে ছাড় দেওয়া হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলছিল।

শেষ পর্যন্ত বিতর্কিত সিদ্ধান্তটি নিয়েই ফেলল জার্মানির বাডেন ভুর্টেমব্যার্গ রাজ্য। প্রশাসন জানিয়ে দিল এখন থেকে স্কুলে বোরখা বা নিকাব পরে যাওয়া যাবে না। এমন কিছু পরা যাবে না, যা মুখ ঢেকে রাখে। আগেই শিক্ষিকাদের জন্য এই নিয়ম জারি করেছিল রাজ্যটি।

জার্মানির পশ্চিম প্রান্তের এই অঞ্চলটির শাসন ক্ষমতায় রয়েছে গ্রিন পার্টি। গত কয়েক মাস ধরেই ছাত্রীরা মুখ ঢেকে স্কুলে যেতে পারবে কি না, তা নিয়ে বিতর্ক চলছিল সেখানে। ঘটনার সূত্রপাত এক স্কুল ছাত্রীর একটি মামলাকে ঘিরে। হামবুর্গ আদালতে বোরখা বা নিকাব পরার পক্ষে মামলা করেছিল সে। দীর্ঘ সওয়াল-জবাবের পরে আদালত জানায় রাজ্যের স্কুল আইন অনুযায়ী মুখ ঢেকে স্কুলে যেতেই পারে ছাত্রীরা। কিন্তু রাজ্য যদি স্কুল আইন বদলে ফেলে, সে ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হতে পারে। আদালতের এই রায়ের পরেই প্রশাসন স্কুল আইন বদলের তোড়জোড় শুরু করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg