শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

সাংবাদিক জুলহাসকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার / ৫২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জুলহাস হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারোবাড়িয়া এলাকার কালীমন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস হোসেন বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাফকুড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘দুর্বৃত্তদের দুজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের কাছে অস্ত্রও পাওয়া গেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক কাজে ধামরাই বারোবাড়িয়া এলাকায় গেলে হঠাৎ একদল দুর্বৃত্ত সাংবাদিক জুলহাসের ওপর হামলা চালায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের মধ্যে দুজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের পুলিশে সোপর্দ করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিক জুলহাস হোসেনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘জুলহাস নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে কয়েকজন ব্যক্তি। এখানে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’

এ বিষয়ে ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, ‘মোবাইলে সহকর্মী জুলহাসের হত্যার বিষয়টি জেনেছি। আমরা মানিকগঞ্জ জেলা হাসপাতালে যাচ্ছি।’

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘বিষয়টি আমি মুঠোফোনে জেনেছি। বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান জানান, ‘আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে সাংবাদিক জুলহাসকে হত্যা করা হয়েছে।’

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg