শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

‘লাল পাহাড়’ কোরবানির জন্য প্রস্তুত

স্টাফ রিপোর্টার / ৮৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২০

0Shares

গায়ের রঙ লাল, দেখতে পাহাড়ের মতো। তাই গৃহকর্তা শখ করে তার নাম রেখেছিলেন লাল পাহাড়। এটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়ার গোবিন্দপুর গ্রামের জিয়া মন্ডলের খামারের ১০০০ কেজি ওজনের একটি ষাঁড়ের নাম। এর উচ্চতা ৬ ফিট এবং লম্বা ৯ ফিট।
কোনো প্রকার কৃত্রিম খাদ্য ছাড়াই প্রাকৃতিক খাবার খাওয়ায়ে ষাঁড়টিকে সযত্নে লালন পালন করে বড় করেছেন জিয়া মন্ডল। আসন্ন কোরবানির ঈদে ন্যায্য মূল্য পেলে ষাঁড়টিকে বিক্রি করতে চান তিনি। প্রায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ষাঁড়টিকে এক নজর দেখতে আসে। তারা ষাঁড়টিকে দেখে খুশি হয়ে এর প্রশংসা করেন।
লাল পাহাড়ের মালিক জিয়া মন্ডল বলেন, ২০১৭ সালে বাড়ির পালের গাভীর গর্ভে জন্ম নেয় লাল পাহাড়। ন্যায্য মূল্য পেলে ষাঁড়টি বিক্রি করতে চান তিনি। যোগাযোগ করতে ০১৮৭৭৫১৯৮৩৫ (জিয়া মন্ডল)

যদি কেউ ষাঁড়টিকে ক্রয় করেন তাহলে প্রয়োজনে কোরবানির ঈদ পর্যন্ত নিজ খরচে লালন-পালন করে তার বাড়িতে পৌঁছে দেয়া হবে বলেও জানান জিয়া মন্ডল।
“লাল পাহাড়” এর ব্যাপারে রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক সরদার বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খেয়েই ষাঁড়টি এতো বড় হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg