শিরোনাম
গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান গোয়ালন্দে এসএসসিতে পাসের হার ৫৪.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩০ জন মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা গোয়ালন্দে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

রাজবাড়ীর তিন উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৫৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

0Shares

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলাসহ দেশের ১৮ জেলায় ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুটি পাওয়ার প্লান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ৬টি নতুন সঞ্চালন লাইনও উদ্বোধন করেছেন তিনি।

রাজবাড়ী জেলা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো-এর নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিগণ প্রমুখ।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে যুক্ত হন। মন্ত্রণালয়ের সচিব এবং ২৭টি জেলার জনপ্রতিনিধিরাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg