শিরোনাম
গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার / ১৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

0Shares

সভায় আসলাম মিয়া ও হারুনের ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী হারুন-অর-রশিদ হারুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল ও খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্যে অ্যাড. আসলাম মিয়া বলেন, গত ১৭ বছর ধরে দলের সুখ-দুঃখে আমি নেতাকর্মীদের পাশে থেকেছি। সব কর্মসূচিতে অংশ নিয়েছি, তবুও দলের একাংশ কখনো মাঠে দেখা যায়নি। অথচ তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের ঐক্যবদ্ধ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সেনা ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই দিনে ইতিহাস সৃষ্টি করেছিলেন। আমরা সেই চেতনায় ঐক্যবদ্ধ থেকে দিনটি পালন করব।

রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের নেতার নির্দেশ ছিল মনোনয়ন পাওয়া ব্যক্তি অন্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে, একসঙ্গে কাজ করবে। কিন্তু খৈয়ম সাহেব তা করেননি। তিনি দলীয় সিদ্ধান্তের ব্যত্যয় ঘটিয়েছেন। তাই তার মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

তিনি ঘোষণা দেন, রাজবাড়ী-২ আসনের মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচনী কার্যক্রমে অংশ নেব না। দলের ঐক্য ও শৃঙ্খলার স্বার্থে আমরা মাঠে থাকব।

সভায় হারুন-অর-রশিদ হারুন বলেন, মনোনয়ন পাওয়ার পরও খৈয়ম সাহেব আসলাম মিয়ার সঙ্গে দেখা করেননি বা কথা বলেননি, যা দুঃখজনক। আমরা ধানের শীষের পক্ষের কর্মী, কিন্তু যারা লোক দেখানো রাজনীতি করে, তারাই এখন সুবিধাভোগী। তবুও দলের সিদ্ধান্ত মেনে আমরা কাজ করব।

সভা শেষে আসন্ন ৭ নভেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg