শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

রাজবাড়ীর গোয়ালন্দে ডিবির অভিযানে, মাদকসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ১৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোবাহান শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোবাহান শেখ গোয়ালন্দ উপজেলার হাউলি কেউটিল এলাকার মৃত জয়নাল শেখের ছেলে।

জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়, রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল গোয়ালন্দ ঘাট থানাধীন হাউলি কেউটিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় হানিফের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে সোবাহান শেখকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই আনিচুজ্জমান বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg