শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

রাজবাড়ীতে শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার / ১৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও রাজবাড়ী জেলা প্রশাসন। যৌথ উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় বাবা মুর্শিদ জামাই পাগলের মাজার সড়কে অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক, মো. আরিফুল হক, মো. আশিকুজ্জামান ও মো. মিজানুর রহমান। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি শব্দদূষণের অন্যতম প্রধান কারণ। জনস্বার্থে এ ধরনের অবৈধ হর্নের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg