শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

রাজবাড়ীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ নিহত-২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানের যাত্রীর নাম খয়বর আলী খান (৮০)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চর কামিয়া গ্রামের বাসিন্দা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্যানচালকের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ইউসুফ আলী জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। আর ব্যাটারি চালিত ভ্যানগাড়িটি কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে মদাপুর বাজারের দিকে যাচ্ছিল। সূর্যদিয়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিং পার হবার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ভ্যান চালক ও যাত্রী মারা যান।

নিহত খয়বর আলী খানের ভাতিজা কুদ্দুস খান বলেন, সকালে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার চাচা বাড়ি থেকে বের হন। কিন্ত সূর্যদিয়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিয়ে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। রেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান থাকলে এ দুর্ঘটনা ঘটতোনা।

স্থানীয় রফিক মিয়া বলেন, রেল কর্তৃপক্ষ যদি গেটম্যানই না দিতে পারে তাহলে রেল লাইনের উপর দিয়ে রাস্তা নির্মাণের অনুমতি দিয়েছে কেন। আমাদের প্রতিনিয়ত ঝূঁকি নিয়ে এখান দিয়ে চলাচল করতে হয়।

ইউসুফ আলী মোল্লা বলেন, অরক্ষতি এই রেল ক্রসিংয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা বার বার বলার পরেও এখানে ব্যারিয়ার ও গেটম্যান দেয়া হয়নি। রেল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি এই রেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান দেয়া হোক।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

অরক্ষিত রেল ক্রসিংয়ের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg