শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর শেখপাড়া এলাকায় বজ্রপাতে বর্ণা খানম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বর্ণা খানম একই এলাকার মোঃ নুরুল হকের স্ত্রী এবং বাবু মীরের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে রাখা গোবরের জ্বালানি ঢাকতে যান বর্ণা খানম। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন বিষয়টি তার স্বামীকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের স্বামী মোঃ নুরুল হক জানান, প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের সংসারে তানভীর শেখ (১০) নামে এক ছেলে সন্তান রয়েছে। এছাড়া তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg